শাল্লায় গ্রাম আদালত বিষয়ক র‌্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদন::
 সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের, শাল্লা-এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

(০৯ জুন) এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর সুবিধাসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দেয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

কর্মসূচির শুরুতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়ন পরিষদের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম।

ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়ার দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বিশেষ করে অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণের জন্য গ্রাম আদালতে মামলা দায়ের করা যায়।

এছাড়া দেওয়ানি মামলার ক্ষেত্রে মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ১০ টাকা ফি প্রদানের মাধ্যমে মামলা দায়েরের সুযোগ রয়েছে, যা সাধারণ মানুষের আইনি ব্যয় ও ভোগান্তি কমিয়ে দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিশ্বরূপ দাস

ইউপি সদস্যগন তাদের বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তির এক অনন্য আশ্রয়স্থল। নাম মাত্র খরচে বিচারিক সেবা পাওয়ার এই সুযোগ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, যাতে গ্রামেই ছোটখাটো বিবাদ মীমাংসা করে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টসকল ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আইনগত সহায়তা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের বার্ষিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Post a Comment

Previous Post Next Post

Search This Blog