নিজস্ব প্রতিবেদন:: ইউরোপীয়ান, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতার পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সহযোগি সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করছে।
গ্রাম আদালতের ব্যাপক প্রচারের লক্ষ্যে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ ৪ জুন গোলকপুর বাজারে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্যাম্পেইনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল-মাইকিং, র্যালী, আলোচনা সভা,ভিডিও শো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল মিয়া। তাছাড়া ইউপি সদস্যগন ও গ্রাম পুলিশ ক্যাম্পেইনের প্রতিটি পর্ব বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন। উপজেলা সমন্বয়কারী মাহাবুবুল আলম উপজেলা প্রশাসনের পক্ষে অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

Post a Comment