
নিজস্ব প্রতিবেদক, শাল্লা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম ও এর সুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে, ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আন নোমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সচিব অসিত বরণ দাস ও হিসাব সহকারী মোঃ তানভির আহমেদ।
অনুষ্ঠানে ইউপি সদস্য সদস্যশিক্ষক, ইমাম, উদ্যোক্তা, বিভিন্ন পেশার নারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম আদালতের নিয়মকানুন বিষয়ক বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আন নোমান বলেন, "গ্রাম আদালতের প্রধান লক্ষ্য হলো কম খরচে ও দ্রুততম সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা। এই ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারছে কীভাবে তারা সহজে আইনি সুবিধা পেতে পারে।"
Post a Comment