শাল্লায় পিডিবিএফ-এর প্রশিক্ষণে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ



ডেক্স রিপোর্ট: আজ (৭ এপ্রিল) মঙ্গলবার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় শাল্লা উপজেলা, সুনামগঞ্জ অঞ্চলের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, পিডিবিএফ কার্যক্রম প্রকল্প-২য় পর্যায় এর সহকারী প্রকল্প পরিচালক, মোঃ মতিউর রহমান খান আরো উপস্থিত।
উক্ত প্রশিক্ষনের শাল্লা উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, গ্রাম আদালত আইন-২০০৬ এর কার্যকারিতা বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা করেন এবং গ্রাম আদালতের লিফলেট বিতরন করা হয়।
গ্রাম আদালতের আলোচনায় বলেন: এটি সারা দেশের ন্যায় বাংলাদেশ সরকার ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্থবায়ীত হচ্ছে গ্রাম আদালত, এবং গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী গঠিত একটি স্থানীয় বিচার ব্যবস্থা, যা ইউনিয়ন পরিষদে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করে।
মাত্র ১০ থেকে ২০ টাকার বিনিময়ে তিন লক্ষ টাকার নিচে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি সম্ভব। প্রচলিত আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি। গ্রাম আদালত গঠন, এখতিয়ার ইত্যাদি নিয়ে আলোচনা করো হয়। প্রশিক্ষিত নারীরা যেন তাদের নিজ নিজ এলাকায় গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারেন এবং সঠিক তথ্য পৌঁছে দিতে পারেন।
শাল্লা পিডিবিএফ কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক, মোঃ মতিউর রহমান খান বলেন: গ্রামের সাধারণ মানুষ অনেক সময় না বুঝে ছোট-খাটো বিষয় নিয়ে থানা বা জেলা জজ কোর্টে গিয়ে নিঃস্ব হয়ে যান। আপনারা গ্রাম আদালত সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দিতে পারেন, তবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং এ দেশের মামলার জট কমবে এবং সরকারের মহৎ উদ্দ্যোগ সাফল্য লাভ করবে ।

Post a Comment

Previous Post Next Post

Search This Blog