ডেক্স রিপোর্ট: সুনামগঞ্জের শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে গ্রাম আদালতের উপর সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১3 মে ২০২৬) ঘুঙ্গিয়ারগাঁও বাজারে মোঃ ছাত্তার মিয়া, চেয়ারম্যান, শাল্লা ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে গ্রাম আদালতের প্রচারনামূলক ভিডিও শো অনুষ্টিত হয়। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ঠ সবাই, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী বিভিন্ন পেশার নারী ও এলাকার গন্যমান্য ব্যক্তি প্রমুখ। ভিডিও শো আরম্ভ করার আগে ইউপি চেয়ারম্যান, গ্রাম আদলতে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুলইসলাম গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করেন, আর ছিলেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র সরকার ও হিসাব সহকারী ইন্দ্রজিত বৈষ্ণব।
ভিডিও শো শেষে ইউপি চেয়ারম্যান মোঃ সত্তার মিয়া
বক্তব্যে বলেন, গ্রাম আদালতের ভিডিও শো-এর মূল উদ্দেশ্য হলো কম খরচে ও অল্প
সময়ে এলাকার ছোটখাটো বিবাদ নিষ্পত্তি করতে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনগণের
মধ্যে সচেতনতা তৈরি করা। এর মাধ্যমে গ্রামবাসী জানতে পারে কীভাবে তারা সহজে
এই আদালতে আবেদন করতে পারে, কী কী ধরনের বিরোধ এর মাধ্যমে নিষ্পত্তি করা যায়, এবং
এর ফলে তাদের আইনি অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি সহজ বিষয় তুলে ধরেন। ভিডিও শো-টি
দেখার পর কয়ে জন বলেন যে আমরা আগে পুরুপুরি গ্রাম আদালত সম্পর্কে জানতাম না এখন আমরা
এর সেবা নিব ও অন্যকে উৎসাহিত করবো এবং ভিডিও শো শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয় এবং সঠিক উত্তর দাতাদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
Post a Comment