সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 


ডেক্স রিপোর্টে:: আজকের পদক্ষেপ আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ বিষয়কে সামনে রেখে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ  এক আলোচনা সভা আয়োজন করা হয়। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, জনাব মোঃ খুরশিদ মিয়া, প্যানেল চেয়ারম্যান, সুরমা ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন জনাব ইয়াসমিন হোসনে আরা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, আদিত্য কুমার চক্রবর্তী ,হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, বক্তারা  বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বক্তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় গ্রাম আদাল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আক্তার উদ্দিন আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে আরো গ্রাম আদালতের নারীদের ভূমীকা নিয়ে বক্তব্যদেন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 


Post a Comment

Previous Post Next Post

Search This Blog