জগন্নাথপুরে গ্রাম আদালতের প্রশিক্ষন সম্পন্ন



সত্য প্রহর: 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ নভেম্বর) বুধবার নয়টায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সমর্থনে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ ও রিসোর্স পার্সন হিসেবে মাহফুজ ইমতিয়াজ ভুজ্ঞা, অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ আরো উপস্থিত ছিলেন মোঃ মহসিন উদ্দিন,সহকারী কমিসনার ভূমি
 এছাড়া প্রশিক্ষণে অংশ নেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী-কম্পিউটার অপারেটর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদলতের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাস। কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিএমআইই পদ্ধতির লক্ষ্য, গুরুত্ব এবং মাঠ পর্যায়ে এর কার্যকর প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিএমআইই পদ্ধতি অত্যন্ত জরুরি। এই পদ্ধতি দক্ষভাবে ব্যবহার করতে পারলে পরিষেবা প্রদানের মান, নির্ভুলতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
অফিসার ইনচার্জ বলেন: গ্রাম আদালত পরিচালনা করতে গিয়ে মাঠ পর্যায়ের কি কি সমস্যার সম্মূখীন হয় তা প্রশিক্ষনার্থীর সাথে আলোচনা করেন এবং গ্রাম আদলত বাস্থবায়ন করতে যে কোন সমস্যা হলে আমাকে জানালে আমি আইনী ব্যবস্থা নিব।

Post a Comment

Previous Post Next Post

Search This Blog