সত্য প্রহর ডেক্স: আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে জামালগঞ্জে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১০ নভেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ, জামালগঞ্জ থানা, সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হাফসা রহমান এবং এছাড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ের ডিএমআইই রিপোর্ট প্রস্তুতি, মাসিক রিপোর্ট তৈরির পদ্ধতি, গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়িত ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম চলছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীর সক্ষমতা বৃদ্ধি করা।”
Post a Comment