সময়২৪ডেক্স:: গত কাল (১২/১১/২০২৫ ইং) ফেনীর জেলার ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO)/ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবল চাকমা মহোদয় এর সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী ফরহাদ হোসাইনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে
আয়োজিত সভায় বিগত মাসের চলমান মামলার কার্যক্রম ও গ্রাম আদালত সক্রিয়করণে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।এ ছাড়াও গ্রাম আদালত পরিচালনায় পরিষদের চলমান সমস্যা ও প্রতিবন্ধকতার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা নির্বাহী অফিসার বলেন,গ্রাম আদালত হল একটি সহজ ও কম সময় বিচার ব্যাবস্থা তাই মানুষ কেন থানা ও কোর্টে গিয়ে হয়রানির শিকার হবে?
তাই গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে, মানুষকে জানান দিতে হবে তার জন্য বেশি করে আউট রিচ প্রোগ্রাম বাড়াতে হবে পরিষদের উদ্যাগে বিভিন্ন সভা করে গ্রাম আদালত সেবা সম্পর্কে জানান দিতে হবে।যাতে করে মানুষ গ্রাম আদালত সেবা নিতে পারে। তিনি আরো বলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার গ্রাম আদালত সক্রিয় করণে মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে তার জন্য আরো গুরুত্ব ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে উক্ত সভা সমাপ্তি করা হয়।

Post a Comment